রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

আটোয়ারীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আগারগাঁও এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে শনিবার (২৪ জানুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রিপামনি দেবী। এ সময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মানিক উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মানিক জানান, আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৪০টি। মোট বুথ সংখ্যা ২২০টি, মোট ভোটার সংখ্যা ১,১২,০২১ জন। এ প্রশিক্ষণে মোট ৭৩৫ জন ভোট গ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করছেন । প্রশিক্ষনের শুরুতে শনিবার (২৪ জানুয়ারি) ২৩১ জন সহকারী প্রিজাইডিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং রবিবার ( ২৫ জানুয়ারি) ৪২জন প্রিজাইডিং অফিসার ও ৪৬২ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ প্রশিক্ষণে উপজেলার ভোট গ্রহণ অফিসারদেরকে ভোট গ্রহণের দিন দায়িত্ব পালন, আইন-শৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালাটি নির্বাচন কমিশন সচিবালয়ের অনুমোদিত প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ পরিচালনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় ইউএনও রিপামনি দেবী বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকালে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ২৪ এর গণ-অভ্যুত্থানের আকাঙ্খা মাথায় রেখে স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একটি মডেল। তিনি বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদেও নিরাপত্তা দিতে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক যোগাযোগ ও সহযোগিতা ত্বরান্বিত করতে সকল ব্যবস্থা নিশ্চিত করা হবে।

 

 

কিউএনবি/খোরশেদ/২৪ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit