রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ফুলবাড়ীতে সেচ পাম্পের তার চুরির হিড়িক, বিপাকে কৃষক॥

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সম্প্রতি সেচ পাম্পের বিদ্যুৎ তার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে স্থাপিত সেচ পাম্পগুলো থেকে রাতের আঁধারে তার কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরচক্র। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন বোরো মৌসুমের কৃষকরা।

ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ (নেসকো) এর আওতায় ১১ কেভি আমডুঙ্গি ফিটারের বরাই হাটের উত্তর পাশে বাজার পাড়া হতে কয়রাকোল এর মধ্যবর্তী স্থান হতে গত ১১/১২/২০২৫ইং তারিখে ৭ স্পেন ১০০০ হাজার মিটার এলটি তার চুরি করে নিয়ে যায়। একইভাবে উপজেলার কড়াই পাড়া গ্রামে সেচ পাম্পের প্রায় ১০০০ মিটার তার চুরি করে নিয়ে যায়। মোক্তারপুর গ্রামের ফিটার লাইনের কৃষ্ণপুর এলাকায় গত ১৭/০১/২০২৬ইং তারিখে ৬ স্পেন এলটি তার চুরি করেন।

এছাড়ও বিভিন্ন এলাকা থেকে এক রাতেই কোনো কোনো পাম্পের ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত বৈদ্যুতিক তার চুরি হচ্ছে। ফলে পাম্প অচল হয়ে পড়ছে এবং জমিতে সময়মতো পানি দেওয়া সম্ভব হচ্ছে না। এতে ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।কৃষকরা অভিযোগ করে বলেন, একটি সেচ পাম্পের তার কিনতে কয়েক হাজার টাকা খরচ হয়। বারবার চুরির ঘটনায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অনেক ক্ষেত্রে নতুন করে তার বসাতে না পারায় জমি অনাবাদি পড়ে থাকারও শঙ্কা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, চুরির বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। পুলিশ টহল জোরদার করা হলে এ ধরনের অপরাধ কমবে বলে তারা আশা প্রকাশ করেন। এদিকে ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ (নেসকো) আবাসিক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন জানান, চুরির বিষয়গুলি ফুলবাড়ী থানাকে লিখিতভাবে অবগত করা হয়েছে। তবে আমরা অতঙ্কিত। এই সংঘবদ্ধ চক্রটি একের পর এক এলাকা থেকে বৈদ্যুতিক তার চুরি করছে।

কৃষকরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেচ পাম্পের তার চুরি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ২,৪৫,৩২৫/- টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit