সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

ফিফা র‌্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থানে নেশন্স কাপের দুই ফাইনালিস্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : আফ্রিকা কাপ অব নেশন্সের এবারের ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে সেনেগাল। অতিরিক্ত সময়ে গড়ানোর আগেই ম্যাচ জয়ের সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। তবে ব্রাহিম দিয়াসের দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন সেনেগালের গোলরক্ষক। 

১৯৯৮ সালে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছিল মরক্কো। সেবার ১০ নম্বরে ছিল দলটি। ২০২২ বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বিদায় নেয়া মরক্কো এবার সেই কীর্তি ছাড়িয়ে গেল। উঠে এসেছে নিজেদের সেরা অবস্থানে।  
 
আফ্রিকা কাপ অব নেশন্সের সবশেষ তিন আসরের দুটিতে শিরোপা জেতা সেনেগাল এগিয়েছে ৭ ধাপ। তারা উঠে এসেছে নিজেদের সেরা ১২ নম্বরে। তাদের আগের সেরা অবস্থান ছিল ২০২৪ সালে, ১৭তম।  
 
আফ্রিকা কাপ অব নেশন্সে তৃতীয় হওয়া নাইজেরিয়া জায়গা করে নিয়েছে ২৬ নম্বরে। তারা অর্জন করেছে সবচেয়ে বেশি ৭৯.০৯ পয়েন্ট, এগিয়েছে ১২ ধাপ। ক‍্যামেরুনও (৪৫) এগিয়েছে ১২ ধাপ।  
 
টুর্নামেন্টের সেমি-ফাইনালিস্ট মিশর চার ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছে ৩১ নম্বরে। তাদের চেয়ে তিন ধাপ এগিয়ে আছে আলজেরিয়া। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া গ‍্যাবন হারিয়েছে ৪৪.৯৭ পয়েন্ট। সবচেয়ে বেশি পয়েন্ট হারিয়ে দলটি নেমে গেছে ৮৬ নম্বরে। 
 
শীর্ষ সাতে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষ স্থান ধরে রেখেছে ইউরোপিয়ান চ‍্যাম্পিয়ন স্পেন। তাদের পরেই আছে বিশ্ব চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর আছে যথাক্রমে ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল ও নেদারল্যান্ডস। আর বাংলাদেশ আছে ১৮০ নম্বরে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit