বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

বেতন কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন না-ও হতে পারে: অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবেদন জমা দেয়ার পর বিভিন্ন কমিটি তা পরীক্ষা-নিরীক্ষা করবে, এরপরই বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। যাচাই-বাছাই ও পর্যালোচনার এই প্রক্রিয়ায় সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে। ফলে নতুন বেতন কাঠামো কার্যকর হতে কিছুটা সময় লাগবে।

অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, পে-কমিশনের সুপারিশে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন। কারণ কমিশনের সদস্যরা সরকারি কর্মচারীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই তাদের প্রস্তাব প্রস্তুত করেছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেতন বৃদ্ধি কোনো নির্বাচনী প্রভাব ফেলবে কি না-এমন প্রশ্ন নাকচ করে দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এ বিষয়টির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

বর্তমান পে-কমিশনের কাজকে তিনি একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে অভিহিত করে বলেন, কমিশনের সদস্যরা প্রক্রিয়াটিতে বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ করেছেন। 
তিনি বলেন, তারা সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগী ও প্রবীণ নাগরিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

সবার সব দাবি শতভাগ পূরণ করা সম্ভব নয়-এ কথা স্বীকার করে অর্থ উপদেষ্টা বলেন, বিভিন্ন শ্রেণির প্রয়োজন ও প্রত্যাশা যতটা সম্ভব সুপারিশে প্রতিফলিত হবে। তবে তিনি পুনরায় স্মরণ করিয়ে দেন যে, পে-কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়িত না-ও হতে পারে, সেগুলো পর্যালোচনা ও চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit