বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

বড়লেখা উপজেলার আমেরিকা প্রবাসী আ. লীগ নেতা মিজান, দেশে প্রত্যাবর্তনে হয়ে গেলেন বিএনপি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

সিলেট প্রতিনিধি : আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে অনুপ্রবেশ ঠেকাতে দলীয় ভাবে কঠোর অবস্থান নিলেও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুযোগ সন্ধানী কিছু আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে পুনর্বাসন করার অভিযোগ উঠেছে। 

পরিবর্তিত পরিস্থিতিতে রঙ বদলে বিএনপিতে ভেড়ার চেষ্টা করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতারা। শুধু তাই নয় প্রবাসী অধ্যুষিত বড়লেখা উপজেলার আমেরিকা প্রবাসী তালিকায় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান বাংলাদেশে প্রত্যাবর্তনে বিএনপির নেতা সেজে মোটর শোভাযাত্রায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

বিগত আওয়ামী লীগ আমলে বন ও পরিবেশমন্ত্রী শাহাবুদ্দিনের মঞ্চে গিয়ে বক্তব্য দিয়ে নিজেকে তার আদর্শিক নেতা দাবী করা আমেরিকা প্রবাসী মিজানুর রহমান মিজান এখন বিএনপির নেতা সাজার অভিযোগ উঠেছে। এমনকি সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথেও ছিল তার বিশেষ সখ্যতা জানা যায়। গোটা বড়লেখা উপজেলায় মিজানকে নিয়ে ব্যাপক তোলপাড় চলছে।

এদিকে জানা যায়, মিজানুরের বড় ভাই আমেরিকা প্রবাসী জিল্লুর রহমান আওয়ামীলীগ সক্রিয় এক নেতা হিসেবে পরিচিত। আর তার বাবা দূর্গা শফিক ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং মৃত্যুর পূর্বে উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন। মিজান বিগত শেখ হাসিনা সরকারের আমলে, আওয়ামী এমপি ও মন্ত্রী সাহাব উদ্দিন কে আমার নেতা বলে সংবোধন করে নিউ ইয়র্কে বক্তব্য দিয়ে ছিলেন, সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেন।

মিজানুরকে আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে দেখা গেছে। বর্তমানে দেশে প্রত্যাবর্তনে আমেরিকা থেকে বাংলাদেশে আসছেন বলে বিশাল বাজেট করে অনেককে ভাড়া করে বিএনপির নেতা সেজে মোটর শোভাযাত্রা করেছেন ব্যাপক আয়োজনের মাধ্যমে। শুধু এই মিজান নয় আরোও অনেক নেতা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ছত্র-ছায়ায় বড়লেখা ও মৌলভীবাজারে বিএনপির মিছিল মিটিংয়ে এ দেখা যায়। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ দলের অনেক শীর্ষ নেতারা মিজান সহ অনেক আওয়ামীলীগ প্রবাসী ও ধনাট্য নেতাদের কাছ থেকে ফায়দা লুটছেন এমনও অভিযোগ বিস্তর।

এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতারা ছাড়াও তৃণমূলের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। জাতীয় নির্বাচনের আগে সিলেট বিভাগ জুড়ে হাইব্রিট প্রবাসী আওয়ামীলীগ নেতারা দেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির নেতা সেজে। বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য প্রবাস থেকে দেশে আসছেন আওয়ামীলীগ পদধারী নেতা কর্মীরা। এক সময় যারা আওয়ামীলীগ ছিলেন এখন তারা বিএনপির বিদেশে বিভিন্ন বড়-বড় পদবী নেতা হিসেবে দেখা যাচ্ছে।

কেন্দ্রীয় বিএনপির নেতাদের সাথে দেখা যায় দহরম মহরম সম্পর্ক, অনেকে কেন্দ্রীয় ও প্রবাসী নেতাদের সাথে ছবি তুলে সোস্যাল মিডিয়ায় ছবি ছাড়তে দেখা যায়। এদিকে আমেরিকা প্রবাসী আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিজান বড়লেখা উপজেলা বিএনপিতে নেতা সেজে দেশে প্রত্যাবর্তনে তৃণমূলের নেতাকর্মীরা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit