শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ব্রেনওয়াশ নয়, নিজ ইচ্ছাতেই অভিনয় ছাড়েন সানা খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮১ Time View

বিনোদন ডেক্স : একসময়ের বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী সানা খান। ২০২০ সালে হঠাৎ করেই ইন্ডাস্ট্রির আলো-ঝলমলে জগত ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।  এরপর মুফতি আনাস সায়েদকে বিয়ে করে সংসার এবং ধর্মীয় জীবনাচরণের দিকেই মনোনিবেশ করেন প্রাক্তন এই অভিনেত্রী। এরপর থেকেই নানা সময়ে নেটিজেন ও সমালোচকেরা তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। সানাকে নিয়ে প্রশ্ন তুলেছে, স্বামীর কথায় প্রভাবিত হয়েই কি বলিউড ছেড়েছেন তিনি? এবার অভিনেত্রী নিজেই সেসব জল্পনার জবাব দিলেন।

 স্পষ্ট ভাষায় সানার উত্তর, তাকে কেউ ব্রেনওয়াশ করেননি। বলিউড ছেড়ে আধ্যাত্মিক জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ তার নিজের। এই বিগ বস তারকার ভাষ্য, ‘কেউ কাউকে জোর করে বা সম্মতি ছাড়া ব্রেনওয়াশ করতে পারে না। আমি যা করেছি, নিজের ইচ্ছাতেই করেছি।’ সঙ্গে তার স্বামী মুফতি আনাস সায়েদ যে তাকে অভিনয় ছাড়তে কখনো বাধ্য করেননি সেটাও স্পষ্ট ভাষায় জানান সানা। 

অভিনয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে সানা এর আগে বলেছিলেন- শান্তি, আধ্যাত্মিকতা এবং মানবসেবার পথেই তিনি নিজের ভবিষ্যৎ দেখতে চান। পাশাপাশি স্বামী তার সিদ্ধান্তকে সবসময়ই সমর্থন করেছেন ঠিক, কিন্তু কখনো তার উপর চাপিয়ে দেননি বলেও নানা সময়ে উল্লেখ করেছেন। উল্লেখ্য, ‘বিগ বস ৬’-এ অংশগ্রহণ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো ছবির মাধ্যমে সানা বলিউডের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। এছাড়া তিনি সালমান খানের ‘জয় হো’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

 

 

 

কিউএনবি/মহন/ ১৭ জানুয়ারি ২০২৬,/বিকাল ৫:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit