মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সুখে-দুঃখে মানুষের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ Time View
আশুলিয়া ঢাকা) প্রতিনিধি : সুখে-দুঃখে ও বিপদে আপদে মানুষের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন আশুলিয়া থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী। রাতে আশুলিয়ার উত্তর গাজিরচট তালতলা বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।

এসময়ে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া কামনা করেন। এছাড়াও দলের চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা-১৯ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান খাঁন ইলিয়াস শাহী এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, মাওলানা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাফেজ মো: মাসুদুর রহমান দেওয়ান,থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন, বিএনপি নেতা মো: জাহিদুল ইসলাম, ওসমান গণী ও কৃষক দলের ইমরন হোসাইন সহ ধর্মপ্রাণ মুসল্লীগণ।

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit