মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়

ভারতকে হারিয়ে আসর শুরু বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপৈ ভারতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ। মালদ্বীপকে ১১-১ ব্যবধানে উড়িয়ে আসর শুরু করেছিল ভারত। সে দলটাকেই কিনা পাত্তা দিলো না বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল সাবিনা-কৃষ্ণারা।

গোছালো আক্রমণ থেকে সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন সাবিনা খাতুন। প্রতিপক্ষের একজনের কাছ থেকে বল কেড়ে নিয়ে কৃষ্ণা রানী সরকারকে পাস বাড়িয়ে ডান দিক দিয়ে সার্কেলে ঢুকে পড়েন বাংলাদেশ অধিনায়ক। কৃষ্ণার ফিরতি পাস নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন তিনি। 

 
এরপর ত্রয়োদশ মিনিটেও দুজনের বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ডান দিক থেকে কৃষ্ণার কোনাকুণি পাস টোকায় জালে জড়িয়ে দেন গোলমুখে থাকা সাবিনা। দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট ধরে রাখে  বাংলাদেশ। ৩১তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে লক্ষ্যভেদ করেন মাতসুশিমা সুমাইয়া। শেষদিকে একটি গোল করে ব্যবধান কমায় ভারত।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট ৭ দল। প্রতিটি দল একে অপরের সঙ্গে মোকাবিলা শেষে টেবিলের সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়নের খেতাব পাবে। প্রতিযোগিতায় শনিবার ভুটানের মুখোমুখি হবে সাবিনারা। আগের দিন সাফ পুরুষ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-৪ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আগামীকাল মালদ্বীপের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ছেলেরা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit