রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ: ক্যাডার ১৩২০, নন-ক্যাডার ২০১ জন দ্বিতীয় দফায় ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড বন্ধ, মাটিরাঙ্গায় স্থানীয়দের  বিক্ষোভ মিছিল। গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে মেসি ভেনেজুয়েলায় প্রায় সাত লাখ শিশুর মানবিক সহায়তা প্রয়োজন: ইউনিসেফ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চমক রেখে আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : চলমান এসএ২০ লিগে ব্যস্ত থাকায় নিয়মিত টি–টোয়েন্টি অধিনায়ক শাই হোপ, অভিজ্ঞ অলরাউন্ডার রোস্টন চেজ, স্পিনার আকিল হোসেন ও ব্যাটার শেরফেন রাদারফোর্ডকে এই সিরিজের দলে রাখা হয়নি। হোপের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে ব্র্যান্ডন কিংকে। এর আগেও তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি–টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ২০২৪ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ উল্লেখযোগ্য।

চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শামার জোসেফ ও ওপেনার এভিন লুইস। তবে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ২০২৫ সালের শেষ দিকে চোটে পড়া আলজারি জোসেফকে এবারও বিশ্রামে রাখা হয়েছে। এদিকে, সবশেষ ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন কুয়েন্টিন স্যাম্পসন। বিশ্রামে থাকা রোভম্যান পাওয়েলের পরিবর্তে তিনি দলে সুযোগ পেয়েছেন।


আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি–টোয়েন্টি দল
ব্র্যান্ডন কিং (অধিনায়ক), আলিক অ্যাথানেজ, কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, খারি পিয়েরে, কুয়েন্টিন স্যাম্পসন, জেডেন সিলস, র‍্যামন সিমন্ডস, শামার স্প্রিংগার ও শিমরন হেটমায়ার।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit