শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

টানা তিন ম্যাচে হার রংপুর রাইডার্সের

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : মাত্র ১১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় সিলেট। উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। মাত্র ২২ বলে ৩৩ রান করে আউট হন ওপেনার তৌফিক খান। আর পরের উইকেটে ব্যাট করতে নেমে ২৬ বলে ২১ রান করেন ডানহাতি ব্যাটার আরিফুল ইসলাম। এছাড়া আফিফ ১২ ও ইথান ব্রুকস ০ রানে আউট হন।

এরপর মঈন আলীকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। মাঠ ছাড়ার আগে ফিফটি তুলে নেন ইমন। অপরাজিত থাকেন ৪১ বলে ৫২ রানে। কোনো বল না খেলেই মাঠ ছাড়েন মঈন আলী।

এর আগে সিলেটে নিজেদের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে রংপুর। দুই ওভারে ৬ বলের মধ্যে ৬ রানে দুই ওপেনার কাইল মায়ার্স ও তাওহীদ হৃদয় আউট হন। নাসুম আহমেদের বলে ডাক মারেন মায়ার্স। ৪ রান করে শহীদুল ইসলামের শিকার হন হৃদয়। চারটি চার মেরে দারুণ শুরু করে লিটন দাস শহীদুলের পরের ওভারে বিদায় নেন। ১২ বলে ২২ রান করেন তিনি। পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩৫ রান করে চাপে পড়ে রংপুর।
তারপর ১১তম ওভারে চতুর্থ উইকেট পড়লেও রান দ্রুত বাড়েনি। ১৭ রান করা ইফতিখার আহমেদ ৪০ রানের জুটি গড়ে ফিরে যান। তারপর শুরু হয় ধস। একশ রান করা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। ১৬তম ওভারে নাসুম আহমেদের টানা দুই বলে উইকেট হারায় রংপুর। ৯৬ রানে ৯ উইকেট পড়েছিল তাদের। তবে মাহমুদউল্লাহর ব্যাটে একশ পার করে প্রথম পাঁচ ম্যাচে চার জয় পাওয়া রংপুর।

শেষ ওভারের প্রথম বলে মাহমুদউল্লাহকে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রানে থামান সালমান ইর্শাদ। ২৩ বলের ইনিংসে ছিল চারটি চার। ১৮ রানের জুটি ভাঙতেই শেষ হয় রংপুরের ইনিংস। তাদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন খুশদিল শাহ। মঈন আলী তার চার ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নেন। তিনটি করে পান নাসুম ও শহীদুল।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit