শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

নতুন বছরের শুরুতেই শিরোপার আশাভঙ্গ ইউনাইটেডের

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : আগের ব্যর্থতা পেছনে ফেলে শিরোপা দিয়ে মৌসুম শেষ করার স্বপ্ন দেখছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেই স্বপ্ন বেশি দিন টিকল না। নতুন বছরের মাত্র ১১ দিনের মাথায় এফএ কাপ থেকে বিদায় নিয়ে তাদের ট্রফি জয়ের আশা কার্যত শেষ হয়ে গেল। ইতিহাসে প্রথমবারের মতো এফএ কাপে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের কাছে হেরে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে হলো রেড ডেভিলদের।

সাবেক ক্লাবের বিপক্ষে আবারও জ্বলে উঠলেন ড্যানি ওয়েলবেক। তার গোলেই ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপে প্রথম জয় পেল ব্রাইটন। ব্রুনো গ্রুডার প্রথম গোলটি করেন, আর ওয়েলবেক শৈশবের ক্লাবের বিপক্ষে নিজের অষ্টম গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। রুবেন আমোরিমকে বরখাস্ত করার পর অস্থির সময় পার করছিল ইউনাইটেড। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ড্যারেন ফ্লেচারের শেষ ম্যাচটিও হতাশা নিয়েই শেষ হলো, কারণ তৃতীয় রাউন্ড থেকেই এবারের এফএ কাপ যাত্রা থেমে গেল।

এর আগে এফএ কাপে ছয়বারের দেখায় ব্রাইটনকে হারিয়েছিল ইউনাইটেড। কিন্তু এবার সেই ধারার অবসান ঘটিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় অতিথিরা। ১৯৮১-৮২ মৌসুমের পর এই প্রথমবার লিগ কাপ ও এফএ কাপ—দুই ঘরোয়া টুর্নামেন্ট থেকেই শুরুতেই ছিটকে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে চলতি মৌসুমে তাদের ম্যাচসংখ্যা দাঁড়াবে মাত্র ৪০টিতে, যা ক্লাবের গত ১১১ বছরের মধ্যে সর্বনিম্ন।

ম্যাচের ৮৫তম মিনিটে বেঞ্জামিন সেসকোর গোল কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি ইউনাইটেড। এর ওপর ১৮ বছর বয়সী শিয়া লেসি পরপর দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় দিনটি আরও কঠিন হয়ে ওঠে।

এখন ভবিষ্যতে ওলে গুনার সুলশার বা মাইকেল ক্যারিক—যেই কোচের হাতেই দায়িত্ব যাক না কেন, তাদের মনোযোগ থাকবে শুধু প্রিমিয়ার লিগে। সেখানে আর্সেনালের চেয়ে ১৭ পয়েন্ট পিছিয়ে থাকায় ২০২৬ সালের শুরুতেই ইউনাইটেডের শিরোপা জয়ের সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে।

ম্যাচের শুরুতে দিয়োগো দালোত ও ব্রুনো ফার্নান্দেজের কয়েকটি ভালো সুযোগ ব্রাইটনের গোলরক্ষক জেসন স্টিল নস্যাৎ করে দেন। ১২ মিনিটে গ্রুডারের গোলে এগিয়ে যায় ব্রাইটন, আর ৬৫ মিনিটে তার বাড়ানো বল থেকেই ওয়েলবেক দুর্দান্ত শটে ব্যবধান বাড়ান।

 

 

 

কিউএনবি/মহন/১২ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:৪৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit