বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বাংলাদেশের ম্যাচ যে দুই ভেন্যুতে সরানোর কথা ভাবছে আইসিসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ স্থানান্তর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। তবে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর সম্ভাবনা খুব একটা দেখছে না আইসিসি।

এরই মধ্যে বিকল্প ভেন্যু হিসেবে ভারতের তামিলনাড়ু ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে আইসিসি। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়াম এবং থিরুভানান্থাপুরমের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বর্তমানে আটটি পিচ প্রস্তুত থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলো রয়েছে—৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি কলকাতায় ইতালির বিপক্ষে, ১৪ ফেব্রুয়ারি কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি দুই দফায় আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়।

আইসিসি শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে। তবে টুর্নামেন্ট শুরুর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকায় লজিস্টিক জটিলতার কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া কঠিন বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের ক্রিকেটভক্তরা।

 

 

 

কিউএনবি/মহন/১২ জানুয়ারি ২০২৬,/দুপুর ১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit