সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

প্রতিশ্রুতি রেখে জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : জেমিমা রদ্রিগেজের মূল কাজ বাইশ গজেই—ব্যাট হাতে। ভারত নারী দলে মিডলঅর্ডার ব্যাটার হিসেবে অনেক আগেই নিজের জায়গা নিশ্চিত করেছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি গিটারেও সমান দক্ষ জেমিমা। আগেও গিটার বাজিয়ে গান গেয়ে একাধিকবার আলোচনায় এসেছেন। এবার ২৫ বছর বয়সী এই ব্যাটার আবারও আলোচনার কেন্দ্রে।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলে জেমিমার সঙ্গে গান গাইবেন—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন সুনীল গাভাস্কার। সামাজিক যোগাযোগমাধ্যমে জেমিমাও নিজের মতামত জানিয়েছিলেন। এরপর থেকেই ভক্তদের অপেক্ষা ছিল, কবে সেই মুহূর্ত আসবে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটে। গত ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত। দুই মাসেরও বেশি সময় পর গাভাস্কার রাখলেন নিজের প্রতিশ্রুতি, সঙ্গে দিলেন চমকও।

শুক্রবার (১০ জানুয়ারি) জেমিমাকে একটি গিটার উপহার দেন গাভাস্কার—যার নকশা ব্যাটের মতোই। কিংবদন্তি ক্রিকেটারের কাছ থেকে এমন উপহার পেয়ে উচ্ছ্বাস চাপিয়ে রাখতে পারেননি জেমিমা। তিনি গাভাস্কারকে মজার ছলে জিজ্ঞেস করেন, এটা দিয়ে গান গাওয়া যাবে নাকি ব্যাট করা যাবে? উত্তরে গাভাস্কার বলেন, ‘দুটোই করা যাবে।’    

এরপরই শুরু হয় গানের পর্ব। গাভাস্কার ও জেমিমা দুজন মিলে গেয়েছেন ‘শোলে’ সিনেমার জনপ্রিয় গান ‘ইয়ে দোস্ত হাম নেহি তোড়েঙ্গে’। গানের তালে গিটার বাজান জেমিমা। ‘শোলে’ ছবিতে অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, আর কালজয়ী এই গানটি গেয়েছিলেন কিশোর কুমার ও মান্না দে। এবার সেই গান শোনা গেল গাভাস্কার ও জেমিমার কণ্ঠে। দুজনের গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

এর আগেও একবার একই মঞ্চে দেখা গিয়েছিল গাভাস্কার ও জেমিমাকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা একসঙ্গে গেয়েছিলেন ‘ক্যায়া হুয়া তেরা ওয়াদা’ গানটি।

 

 

 

কিউএনবি/মহন/১১ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit