মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

হলদিয়ায় নতুন নৌঘাঁটি, ‍বঙ্গোপসাগরে ভারতের ‘কৌশলগত প্রস্তুতি’ স্পষ্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত তার পূর্ব দিকের নিরাপত্তা বলয়কে ধাপে ধাপে পরিকল্পনার মাধ্যমে শক্তিশালী করছে। স্থল ও সমুদ্র—দু’দিকেই একযোগে সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে নয়াদিল্লি, যা স্পষ্টভাবে পূর্ব সীমান্তকে অগ্রাধিকারে রাখার ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় নৌবাহিনী পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি নতুন নৌঘাঁটি স্থাপন করছে। 

এর মূল লক্ষ্য বঙ্গোপসাগর অঞ্চলে ভারতের নৌ উপস্থিতি বাড়ানো সামুদ্রিক নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা জোরদার করা। কলকাতা–হলদিয়া অক্ষকে কৌশলগতভাবে আরও কার্যকর করা এই ঘাঁটি পূর্ব উপকূলে যেকোনো পরিস্থিতিতে দ্রুত নৌ মোতায়েন নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে। 

শিলিগুড়ি করিডোরে তিনটি নতুন সেনাঘাঁটি স্থলভাগেও প্রস্তুতি চোখে পড়ার মতো। এই করিডোর ঘিরে তিনটি নতুন সেনাঘাঁটি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর মূল লক্ষ্য উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ও রসদ সরবরাহ নিরাপদ রাখা।

এদিকে, যে কোনো সামরিক বা কৌশলগত ঝুঁকি দ্রুত মোকাবিলায় মিজোরাম রাজ্যে নতুন সেনা গঠন ও পাহাড়ি যুদ্ধ সক্ষমতা বাড়ানো হচ্ছে। এতে— দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত প্রতিক্রিয়া সীমান্ত অঞ্চলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। 

বলা হচ্ছে, হলদিয়া থেকে শিলিগুড়ি পর্যন্ত ভারতের প্রস্তুতি স্পষ্ট করে বলছে— পূর্ব দিক এখন ভারতের কৌশলগত অগ্রাধিকার, আর সেই অগ্রাধিকার নিয়ে কোনও ঝুঁকি নিতে প্রস্তুত নয় নয়াদিল্লি। সূত্র : দিনপত্র ও কলকাতা ২৪/৭

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৬,/রাত ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit