মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
তুরস্কের কাছে ট্রাম্পের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন ‘চমৎকার’ বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার চেষ্টা করা হবে: ভূমিমন্ত্রী কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলর টিকিট কাটল ইংল্যান্ড মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ মেসির সঙ্গে সোফির সম্পর্কের গুঞ্জন মালাক্কা প্রণালী উন্মুক্ত রাখার পক্ষে সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া খামেনির শোকযাত্রায় অংশ নিয়ে আহমাদিনেজাদের চমক নওগাঁয় হামড়ার বিল-কৃষ্ণপুর খাল পাড়ে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ধলু

প্রথম জয়ের খোঁজে রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে নোয়াখালী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : সিলেট স্টেডিয়ামে শুক্রবার (৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। দুই পরির্তন নিয়ে ব্যাটিংয়ে নামছে নোয়াখালী। অন্যদিকে চার পরিবর্তন আনা হয়েছে রংপুরের একাদশে। কাগজে কলমে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল রংপুর।

এমন দলের বিপক্ষে নোয়াখালী যখন প্রথমবার মুখোমুখি হচ্ছে, তখন তাদের অবস্থা একেবারেই হাড্ডিসার। আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে একটিতেও জয় তুলতে পারেনি নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। তাতে তাদের বিদায় একপ্রকার নিশ্চিত। তবে আজকের ম্যাচের ফলাফলেই কাগজে কলমে নির্ধারণ হবে, তারা লড়াইয়ে টিকে থাকবে কি, থাকবে না।

এ ম্যাচ হারলে কোনো সমীকরণ ছাড়াই বাদ পড়বে তারা। কারণ পরের ৩ ম্যাচে সবগুলো জিতে ৬ পয়েন্ট পেলেও, টেবিলের চতুর্থ দলের তুলনায় পিছিয়ে থাকবে তারা। ইতোমধ্যে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
 
প্রথম জয়ের খোঁজে থাকা নোয়াখালী রংপুর ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে। দলে ফিরেছেন হাবিবুর রহমান সোহান ও বিলাল সামি। বাদ পড়েছেন মাজ সাদাকাত ও আবু জায়েদ রাহি।
 
অন্যদিকে শীর্ষস্থান দখলের লড়াইয়ে রংপুরের একাদশে ফেরানো হয়েছে ইফতিখার আহমেদ, সুফিয়ান মুকিম, মোহাম্মদ মৃত্যঞ্জয় চৌধুরী ও নাহিদ রানাকে। বিশ্রাম দেওয়া হয়েছে কাইল মেয়ার্স, আকিফ জাবেদ, রাকিবুল হাসান ও আলিস আল ইসলামকে।
 
নোয়াখালী এক্সপ্রেস একাদশ: শাহাদাত হোসেন দীপু, সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নবি, হায়দার আলী, জাকের আলী অনিক, মেহেদী হাসান রানা, জহির খান, হাসান মাহমুদ ও বিলাল সামি।
 
রংপুর রাইডার্স একাদশ: লিটন দাস, দাউদ মালান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, ইফতিখার আহমেদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), খুশদিল শাহ, মোস্তাফিজুর রহমান, সুফিয়ান মুকিম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ও নাহিদ রানা।

 

 

কিউএনবি/আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit