শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘আমার আন্তর্জাতিক আইন লাগে না’, যে প্রসঙ্গে বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) রাতে দ্য নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে, আন্তর্জাতিক ক্ষমতার ওপর কোনো সীমা আছে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘হ্যাঁ, একটি বিষয় আছে–আমার নিজের নৈতিকতা। আমার নিজের চিন্তাধারা। এটিই একমাত্র জিনিস, যা আমাকে থামাতে পারে।’

তিনি আরও বলেন, আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। আমি মানুষের ক্ষতি করতে চাই না। ক্ষমতার দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে ভেনেজুয়েলা, ইয়েমেন, সিরিয়া, সোমালিয়া, নাইজেরিয়া, ইরাক ও ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের এই মন্তব্য এলো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ট্রাম্পের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সম্ভাব্য যুদ্ধ নিয়েও উদ্বেগ বাড়িয়েছে। 
 
এর আগে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি আন্তর্জাতিক আইন মেনে চলেন, তবে বিষয়টি ‘আন্তর্জাতিক আইনের সংজ্ঞার ওপর নির্ভর করে’ বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
 
তার ভাষ্য, ‘মাদুরোকে যথাযথভাবে আটক করার পর পরিস্থিতি বদলেছে। নিকোলাস মাদুরোকে আটক করার অভিযান ছিল অসাধারণ দক্ষতা ও জটিলতার দৃষ্টান্ত। আমি সেটিকে সমর্থন করি। তবে কংগ্রেসের নির্দিষ্ট অনুমোদন ছাড়া ভেনেজুয়েলা বা গ্রিনল্যান্ডে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানো বা দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতির পক্ষে আমি নই।’
 
সূত্র: দ্য হিল

 

 

কিউএনবি/আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit