শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয় নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রদলসহ বিরোধী ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে কাজ করতে দেওয়া হয়নি। বিশেষ করে ছাত্রদলকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া হয়েছে। তবে আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।’

তিনি আরও বলেন, বিএনপি একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চেয়েছিল এবং বর্তমান প্রক্রিয়াও সেভাবেই এগোচ্ছে। উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই অবহেলিত জনপদকে উন্নত করতে ‘রাজশাহী বিভাগ উন্নয়ন বোর্ড’ গঠন করেছিলেন। সে সময়ই এই অঞ্চলে শিল্পায়নের সূচনা হয়। তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একইভাবে ভাবছেন। বিএনপি ক্ষমতায় এলে এই পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’

তারেক রহমানের ঠাকুরগাঁও সফর প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, এটি মূলত একটি শুভেচ্ছা সফর। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের কবর জিয়ারত করতে তারেক রহমান এখানে আসবেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ের বড় মাঠে আয়োজিত ‘গণদোয়া’ অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ঢাকায় ফেরার পর যেভাবে লাখ লাখ মানুষ তাকে সংবর্ধনা দিয়েছে, মফস্বলেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বড় মাঠে বিশাল মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এই গণদোয়া অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষের সমাগম হবে। ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বলেন, অনুষ্ঠান সফল করতে সব

 

 

কিউএনবি/আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit