বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

যে কারণে ২০৩০ সালে একই বছরে দুইটি রমজান আসবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ :  ২০৩০ সালে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক কারণে একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান মাস পালন করবেন মুসলমানরা। ইসলামি চান্দ্র ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্যের ফলেই এই ঘটনা ঘটবে বলে জানিয়েছেন জ্যোতির্বিদ ও ইসলামি স্কলাররা।

ইসলামি ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১১ দিন ছোট হওয়ায় প্রতি বছর রমজান এগিয়ে আসে। এই ধারাবাহিক পরিবর্তনের ফলেই ২০৩০ সালে রমজানের প্রথমটি শুরু হবে ৫ জানুয়ারি (১৪৫১ হিজরি), আর দ্বিতীয় রমজান শুরু হবে একই বছরের ২৬ ডিসেম্বর (১৪৫২ হিজরি)।

ফলে ২০৩০ সালে মুসলমানদের মোট ৩৬ দিন রোজা রাখতে হবে, জানুয়ারিতে ৩০ দিন এবং ডিসেম্বরের শেষ দিকে আরও ৬ দিন।

গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেখানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের ওপর ভিত্তি করে তৈরি, সেখানে ইসলামি ক্যালেন্ডার নির্ভর করে চাঁদের গতিবিধির ওপর। একটি চান্দ্র বছর হয় ৩৫৪ দিনের, যা সৌর বছরের চেয়ে প্রায় ১১ দিন কম। এ কারণেই ইসলামি মাসগুলো প্রায় প্রতি ৩৩ বছরে একবার করে সব ঋতু ঘুরে আসে।

এর আগে একই বছরে দুইবার রমজান পড়েছিল ১৯৯৭ সালে। ২০৩০ সালের পর আবার এমন ঘটনা ঘটবে ২০৬৩ সালে।

রমজানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা মুসলমানদের জন্য একটি ফরজ ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যম। তবে রমজান কোন ঋতুতে পড়ছে, তার ওপর রোজার অভিজ্ঞতা ভিন্ন হয়। শীতকালে রোজার সময় তুলনামূলকভাবে কম হলেও গ্রীষ্মকালে কিছু অঞ্চলে তা ১৭ ঘণ্টারও বেশি হতে পারে।

যদিও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের মাধ্যমে রমজান শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করা যায়, তবে চাঁদ দেখার ওপরই এর আনুষ্ঠানিক সূচনা নির্ভর করে। সৌদি আরবসহ অনেক দেশ এখনও সরাসরি চাঁদ দেখার পদ্ধতি অনুসরণ করে, আবার কিছু দেশ বৈজ্ঞানিক হিসাবের ওপর নির্ভর করে থাকে।

এদিকে ২০২৬ সালে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। সংযুক্ত আরব আমিরাতে রমজানের প্রথম দিন পড়তে পারে বুধবার, ১৮ ফেব্রুয়ারি। তবে চাঁদ দেখা সাপেক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির মুন-সাইটিং কমিটি।

সূত্র: গালফ নিউজ

কিউএনবি/অনিমা/৯ জানুয়ারী ২০২৬,/সকাল ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit