বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বিশ্বকাপ ইস্যুতে যা বললেন মাশরাফির ভাই

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হওয়ার পরও মোস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার ঘোষণায় ফুঁসে উঠেছে গোটা দেশ। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড শুধু বাংলাদেশের একজন ক্রিকেটার তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেনি। ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদেরও হেয় করেছে।

এ কারণেই ফেব্রুয়ারিতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা দিয়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তাই নয়, বাংলাদেশে আইপিএলও সম্প্রচার নিষিদ্ধ। এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের সাবেক সফল ফধিনায়ক মাশরাফি বিন মুর্ততার ভাই মোরসালিন বিন মুর্তজা বলেন, ‘ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয়ই আমরা ৭/৫ ভেবে সিদ্ধান্ত নিয়েছি। ঠিক না ভুল সেটা বিবেচনা করার সময় এখন আর নেই। কিছু কিছু সময় কোন সিদ্ধান্ত যদি ভুল ও হয়ে যায় তারপরও সেটাকে সাপোর্ট করা উচিত।’

শ্রীলংকায় বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চায় বাংলাদেশ। তবে আসর শুরুর এক মাস আগে সূচিতে পরিবর্তন আনা অনেকটাই কঠিন কাজ। কারণ এর সঙ্গে অনেকগুলো লজিস্টিক দিক জড়িত। ফলে সব নতুন করে ঠিক করতে হবে। তাই বিসিবির সিদ্ধান্ত মানবে কি না আইসিসি তা নিয়ে শঙ্কা থাকছেই। আইসিসি যে সিদ্ধান্তই নেক, বিসিবি যেন ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে এমনটাই চান মোরসালিন। তিনি বলেন, ‘এখন এমনি সময়। সিদ্ধান্ত যখন নিয়েছেন খেলবো না তো খেলবোই না। সিদ্ধান্ত ঘুরিয়ে নিজেদের হাস্যকর বানানো না হোক।’

 

কিউএনবি/আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit