বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

মাটিরাঙ্গায় মরহুমা  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল।

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত ৭ দিনব্যাপী শোক দিবসের শেষ দিনে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপির,চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলা  বিএনপির দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলে  মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মো.নাছির আহম্মেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে এসময়  মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো.জয়নাল আবেদীন সরকার, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো.গিয়াস উদ্দিন, সহ মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দল,  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি তাঁদের বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করা হয়।মোনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী মো.হারুন উর রশীদ আজিজী।

 

 

কিউএনবি/আয়শা/৫ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit