বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

অন্তর্বর্তী সরকারের আমলে শাহজালালে তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে না

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬২ Time View

নিউজ ডেক্স : অন্তর্বর্তী সরকারের আমলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর জন্য প্রাণান্ত চেষ্টা করেছি, কিন্তু সেটি সফল হয়নি। পরবর্তী সরকার এসে এ ব্যাপারটি দেখবে।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি’তে উন্নীত করতে হলে উত্তরার অনেক বাড়িঘর ভাঙতে হবে, যেটি বাস্তবসম্মত নয়। তবে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি’তে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। সেটি করা সম্ভব হলে, আবহাওয়াজনিত কারণে বিমান সেখানে অবতরণ করানো সম্ভব হবে।

অধ্যাদেশ সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, আশা করি, বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশের মাধ্যমে বাজারকে শৃঙ্খলার মধ্যে আনা যাবে। তবে অধ্যাদেশ বাস্তবায়ন করতে বিধি প্রণয়ন প্রয়োজন। ইতোমধ্যে বিধির খসড়া প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব নাসরীন জাহান বলেন, বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ বাস্তবায়িত হলে বিমান পরিবহন ও ট্রাভেল ব্যবসায় শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। বিমানের টিকিটের ন্যায্যমূল্য নিশ্চিত হবে। অভিবাসী কর্মী ও সাধারণ যাত্রীদের অধিকার সংরক্ষণের পাশাপাশি পর্যটন খাতে সুশাসন ও আন্তর্জাতিক মান নিশ্চিত হবে।

 

 

 

কিউএনবি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/সন্ধা ৬:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit