বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রিয়াদ থেকে ফিফার বিশ্বকাপ ট্রফি ট্যুর শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী পাঁচ মাস পর শুরু হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এর আগে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে শুরু হয়েছে বিশ্বকাপের ট্রফি ট্যুর। ট্রফি উন্মোচন করেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো।

স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) কোকা-কোলার স্পনসর করা সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ট্রফি। এর আগে বিশেষ বিমানে বিশ্বকাপের ট্রফি নিয়ে রিয়াদে পৌঁছান আলেসান্দ্রো দেল পিয়েরো। 

তারপর তিনি ছোটদের জন্য একটা ফুটবল ক্লিনিকে যোগ দিয়েছেন। বাচ্চাদের সঙ্গে খেলেছেন, নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। পরে উৎসব চলে গেছে রিয়াদের একটা বড় শপিং মলে। সেখানে শত শত ফ্যান জড়ো হয়ে ট্রফিটি দেখেছেন। 

ফিফা জানায়, বিশ্বকাপ ট্রফিটি ১৫০ দিনের বেশি সময় ধরে ৭৫টা স্থানে ৩০টি ফিফা সদস্য দেশে ঘুরবে। লাখ লাখ ফ্যানের সামনে ফুটবলের সবচেয়ে মূল্যবান পুরস্কারটি দেখার সুযোগ হবে। ২০২৬-এর মূল ট্রফি দেখতে ও ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন বাংলাদেশের সমর্থকরা। বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসছে বহুল কাঙ্ক্ষিত এই ট্রফি। 

এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। আগামী ১১ জুন শুরু হয়ে বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত। বিশ্বকাপকে সামনে রেখে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’ আয়োজন করা হয়েছে। বাংলাদেশে এই আয়োজনকে আরও বিশেষ করতে কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ নামের একটি ইন্টারঅ্যাকটিভ ক্যাম্পেইন। এর মাধ্যমে ভক্তরা ট্রফি দেখার টিকিট জেতার পাশাপাশি ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও পাবেন। অংশ নিতে হলে এক লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে।

এরপর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে বিশ্বকাপ-বিষয়ক একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় দ্রুততম সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতবেন। এই ক্যাম্পেইন শুরু হয়েছে ২০২৫ সালের ১৫ নভেম্বর থেকে এবং চলবে ২০২৬ সালের ৮ জানুয়ারি পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার করে বিজয়ী হওয়ার সুযোগ থাকবে।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৬,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit