মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

তারেক রহমান দু’এক দিনের মধ্যে বিএনপি চেয়ারম্যান পদে আসছেন: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই-এক দিনের মধ্যেই চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।  মির্জা ফখরুল বলেন, সিলেট থেকেই এবার নির্বাচনি প্রচার শুরু করবে বিএনপি। এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ। মানুষ দীর্ঘদিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। 

তিনি বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। 

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই।  গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না। গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন মির্জা ফখরুল। ব্যক্তিগত সফরে আজ সিলেট আসেন মির্জা ফখরুল। হযরত শাহজালাল ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit