বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

মাটিভর্তি ট্রলির চাপায় কলেজছাত্রী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : কলারোয়ায় মাটি ভর্তি ট্রলির ধাক্কায় কলেজপড়ুয়া ছাত্রী সুমাইয়া খাতুন (১৮) নিহত হয়েছেন। 

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে কলারোয়া পৌর সদরের বেত্রাবতী হাই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রী সুমাইয়া খাতুন কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামের ওজিয়ার রহমান গাজীর মেয়ে। সে কলারোয়া সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুমাইয়া খাতুন একটি ইজিবাইকে করে কলারোয়া উপজেলা সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে সকাল ৮টার দিকে কলারোয়া পৌর সদরের বেত্রাবতী হাইস্কুলের সামনে পৌঁছালে একটি দ্রুত গতির মাটি ভর্তি ট্রলি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গেলে মাটি ভর্তি ট্রলিটি সুমাইয়া খাতুনের ওপর দিয়ে চলে যায়। 

এতে ঘটনায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হতে থাকায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 

পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ এসএম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

কিউএনবি /অনিমা/০৩ জানুয়ারি ২০২৬,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit