বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বিশ্বকাপে ভারতে গিয়ে খেললে বাংলাদেশেরও শঙ্কা থেকে যায়: আমিনুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আর এক মাসের মতো সময় বাকি। ঠিক এই সময়ে বিশ্বকাপের আয়োজক দেশ ভারতে গিয়ে খেলাটা চ্যালেঞ্জের হয়ে পড়ছে বাংলাদেশের জন্য। সেখানে গিয়ে খেললে দেশের ক্রিকেটারদের জন্য শঙ্কা তৈরি হতে পারে, এমনটাই মনে করছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। 

এরপর বিভিন্ন দিক থেকে সমালোচনা ক্রমেই বাড়তে থাকে। একাধিক উগ্রবাদী গোষ্ঠী হুমকি দিচ্ছিল কলকাতা ও আইপিএল কর্তৃপক্ষকে। এমনকি কেকেআরের সহ-মালিক শাহরুখ খানের দিকেও আঙুল তোলা হয়। তারপরই মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটে। বিসিসিআই সচিব দেবজিৎ যদিও সরাসরি এই রাজনৈতিক চাপের কথা উল্লেখ করেননি। তবে শেষ কিছু দিনের ঘটনাপ্রবাহ আর শেষের এই নির্দেশ বলছে, রাজনৈতিক চাপের সামনেই নতি স্বীকার করেছে ভারতীয় বোর্ড। 

মোস্তাফিজুর রহমান বৈরিতার মুখে পড়েছেন, যার ফলে আইপিএল খেলতে পারবেন না। সেই একই দেশে তার কিছু আগে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশের। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু এই বিশ্বকাপ। যে কলকাতা থেকে মোস্তাফিজ বিরোধী ডাক উঠেছিল উগ্রবাদী গোষ্ঠীর, সেই কলকাতার মাটিতে গ্রুপ পর্বে ৩টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। এমন পরিস্থিতিতে গিয়ে খেললে গোটা বাংলাদেশ দলেরই শঙ্কা থেকে যায়, এমনটাই অভিমত বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

তিনি আজ একটি অনুষ্ঠানে বলেছেন, ‘যেহেতু সামনে বিশ্বকাপ আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কা থেকে যায়। সে শঙ্কার জায়গাটা আমাদের ক্রিকেট বোর্ড ও আমাদের সরকারের দায়িত্বে যারা রয়েছেন, আমি তাদের কাছে ছেড়ে দিলাম, যে আপনারা দ্রুত সময়ে আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করুন।’এবারের বিশ্বকাপে পাকিস্তান ইতোমধ্যেই নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কায় আদায় করে নিয়েছে। মোস্তাফিজের আইপিএল খেলায় হস্তক্ষেপের পর বিসিবিও এখন সে পথে হাঁটবে কি না, সেটাই প্রশ্ন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit