শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া ৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্বরেকর্ড এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নয়নে সরকার সচেষ্ট: স্পিকার

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকায় জেঁকে বসেছে শীত। হিম বাতাস ও মাঝারি থেকে ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদফতর জানায়, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে।

এ ছাড়া পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

কিউএনবি /অনিমা/০৩ জানুয়ারি ২০২৬,/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit