সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক আজকের মুদ্রার রেট: ২৭ জুলাই ২০২৬

খালেদা জিয়ার কবর জিয়ারতে এসে অঝোরে কান্না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ Time View

নিউজ ডেক্স : স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এখনো শোকে মুহ্যমান দেশের মানুষ। প্রিয় মানুষটি চিরবিদায় নিলেও তার কবর জিয়ারত করতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবারও (১ জানুয়ারি) সদ্যপ্রয়াত খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন বেশকিছু মানুষ। তবে তারা ভেতরে ঢুকতে পারেননি। বাধ্য হয়ে বিজয় সরণিতে ব্যারিকেডের সামনেই মোনাজাত শুরু করেন এক ব্যক্তি, অঝোরে কান্না করতে থাকেন তিনি।

আজ বেলা ১১টার দিকে রাজধানীর বিজয় সরণি এলাকায় এমন দৃশ্য দেখা যায়। যদিও ১১টার পর বিজয় সরণির ব্যারিকেড সরিয়ে ফেলা হয় এবং কবরের কাছাকাছি সড়ক (বেইলি ব্রিজ) পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হয়।

এদিন দেখা যায়, সকাল থেকেই দুই-একজন করে কবর জিয়ারত করতে আসতে থাকেন। তাদের মধ্যে কেউ বিএনপির নেতাকর্মী আবার কেউ একেবারেই সাধারণ মানুষ। তারা এসেছেন খালেদা জিয়ার প্রতি শেষ ভালোবাসাটুকু অর্পণ করতে।

 

 

 

কিউএনবি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit