বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

ইকুয়েডরে ভয়াবহ বন্দুক হামলা, দুই বছরের শিশুসহ নিহত ৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার (২৮ ডিসেম্বর) ইকুয়েডরের জনপ্রিয় তিমি পর্যবেক্ষণ ও পর্যটন কেন্দ্র পুয়ের্তো লোপেজে এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা একটি ভ্যান ও দুটি মোটরসাইকেলে করে এসে বোর্ডওয়াকে গুলি চালিয়ে পালিয়ে যায়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে শহরটিতে তৃতীয় প্রাণঘাতী হামলা ছিল এটা। পরপর তিনটি বন্দুক হামলার ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীদের এখনও শনাক্ত করা যায়নি।
 
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিরোধের কারণে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইকুয়েডর বিশ্বের কোকেনের শীর্ষ দুই রফতানিকারক দেশ কলম্বিয়া ও পেরুর মাঝখানে অবস্থিত এবং মেক্সিকান ও কলম্বিয়ান মাদক কারবারিদের সঙ্গে যুক্ত গ্যাং তথা অপরাধ চক্রগুলোর সহিংসতা বেড়ে গেছে।
 
প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রণীত কঠোর নীতিগুলো সহিংসতার ঢেউ থামাতে এ পর্যন্ত খুব একটা কার্যকর হয়নি। জেনেভাভিত্তিক অর্গানাইজড ক্রাইম অবজারভেটরির তথ্য মতে, পাড়া-মহল্লা ও জনসমাগমস্থলে হত্যাকাণ্ড ও সংঘর্ষ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit