সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো ইরানে ফের অভিযানে প্রস্তুত যুক্তরাষ্ট্র, শুধু ট্রাম্পের অনুমতির অপেক্ষা রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইন, এমবাপ্পে ও ইয়ামাল চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন পর্যটন দ্বীপ সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর মেট্রো স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

আল্লাহর সন্তুষ্টি অর্জনে রিয়া পরিত্যাগ করা ঈমানের অপরিহার্য দাবি -ছারছীনার পীর ছাহেব।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ Time View

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- আমাদেরকে মহান আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করা। এই ইবাদত হতে হবে একনিষ্ঠ ভাবে। ইবাদতের মধ্যে কোন লৌকিকতামুক্ত ও পবিত্র কুরআন-সুন্নাহর নির্দেশিত পন্থায়।

তবে ইবাদত যদি জাহির তথা প্রকাশ্যে বা আমল সমূহ কাউকে দেখানোর জন্য হলে তা মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। লোক দেখানো ইবাদতে মানুষের জন্য রয়েছে তথা শাস্তি ও ভয়াবহ পরিণতি। লোক দেখানো ইবাদত মানুষকে শিরকের অপরাধের দিকে ধাবিত করে। লোক দেখানো ইবাদতকারীর সব আমল বরবাদ হয়ে যায়।

পীর ছাহেব কেবলা আরও বলেন, সমাজে আবার অনেক লোক আছে যারা বাহবা পাওয়ার নিয়তে কোনো ইবাদত করে তাকেন। মনে রাখতে হবে আমাদের নামাজ, রোজা, হজ্ব, কুরবানি, যাকাতসহ সমাজ কল্যাণমূলক সকল ভালো কাজ হবে একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জনে রিয়া পরিত্যাগ করা ঈমানের অপরিহার্য দাবি। গতকাল ২৮ ডিসেম্বর রোজ রবিবার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাধীন মহিষকাটা খানকায়ে ছালেহীয়া দীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুপতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit