রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

৫টার মধ্যে যারা আসবেন, তাদের মনোনয়নপত্র নেওয়া হবে: ঢাকা বিভাগীয় কমিশনার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে ঢাকা বিভাগের কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, আজ বিকেল পাঁচটার মধ্যে যারা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করবেন, তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘সকাল থেকে লক্ষ করছি, প্রার্থীরা শৃঙ্খলার সঙ্গে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিকেল পাঁচটা পর্যন্ত এ কার্যক্রম চলবে। আমরা প্রার্থীদের পরামর্শ দিয়েছি, যেন মনোনয়ন জমার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

মনোনয়নপত্র জমার সংখ্যা সম্পর্কে জানতে চাইলে বিভাগীয় কমিশনার বলেন, ‘এখনো চূড়ান্ত হিসাব হয়নি। বিকেল পাঁচটার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব। পাঁচটার মধ্যে যারা আমাদের কম্পাউন্ডে প্রবেশ করবেন, তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।’সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, বিপুলসংখ্যক গণমাধ্যমের উপস্থিতি প্রমাণ করে, নির্বাচন নিয়ে তাদের আগ্রহ ও নজরদারি রয়েছে।

গণমাধ্যম সজাগ থাকলে যেকোনো অপতৎপরতা মোকাবিলা করা সম্ভব হবে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আপাতত বড় কোনো ঝুঁকি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নেই। আচরণবিধি কঠোরভাবে মানার বিষয়ে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে নির্দেশনা দেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit