সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নেত্রকোনা-১ আসনে বিএনপির শক্ত অবস্থান, উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমা দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ Time View

নেত্রকোনা : নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমানের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

মনোনয়ন দাখিলের সময় ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ছিলেন দুর্গাপুর উপজেলার বরুংগা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শহীদুল্লাহ, ট্রাইব্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি গিলভার্ট চিচাম, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক প্রভাত রঞ্জন সাহা, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন চেয়ারম্যান এবং কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু।

মনোনয়নপত্র দাখিল শেষে ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। তিনি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

কিউএনবি/খোরশেদ/২৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit