শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

আমেরিকার চেয়ে বেশি ভারতীয় তাড়াচ্ছে সৌদি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেক্স : যুক্তরাষ্ট্র নয়, গত পাঁচ বছরে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। গত শনিবার ভারতের উচ্চকক্ষের রাজ্যসভায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উত্থাপিত সরকারি তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসী তাড়ানোর নিরিখে গোটা বিশ্বে প্রচারের শিরোনামে উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। যদিও বাস্তব রিপোর্ট বলছে ভিন্ন কথা। ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১-২০২৫ সময়কালে বিশ্বে সর্বোচ্চ ভারতীয় ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে সৌদি আরবে। 

রিয়াদে ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ৮৮৮৭ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। ২০২২ সালে ফেরত পাঠানো হয়েছে ১০,২৭৭ জনকে। 

এছাড়া ২০২৩ সালে ১১,৪৮৬ জন, ২০২৪ সালে ৯,২০৬ জন এবং চলতি বছর এখন পর্যন্ত ৭০১৯ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে দেশটি। প্রতিবেদন অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলে অভিবাসন সংক্রান্ত আইনভঙ্গের ঘটনাই সবচেয়ে। বিশেষ করে ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া ও শ্রম আইন লঙ্ঘনের কারণে এসব ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, উপসাগরীয় অঞ্চল, বিশেষ করে সৌদি আরবে, ভিসার মেয়াদোত্তীর্ণ থাকা, কাজের অনুমতি ছাড়া কাজ করা ও বসবাস আইন লঙ্ঘনের কারণে ব্যাপক মাত্রায় প্রত্যাবাসন কার্যক্রম চলছে। এদিকে ওয়াশিংটনে অভিবাসনবিষয়ক বিতর্ক তীব্র হলেও যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর হার তুলনামূলকভাবে অনেক কম বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

 

 

কিউএনবি / মহন / ২৯ ডিসেম্বর ২০২৫ / সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit