বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

জাপানে ভয়াবহ তুষারপাতে দুর্ঘটনার কবলে অর্ধ-শতাধিক গাড়ি, নিহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে তুষারপাতের মাঝে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন। রোববার দেশটির সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাপানে বছরশেষের ছুটির মৌসুম শুরু হয়েছে। এর মাঝেই তুষারপাতের কারণে একটি মহাসড়কে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।

দেশটির গুনমা প্রিফেকচারের হাইওয়ে পুলিশ বলেছে, রাজধানী টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমের মিনাকামি শহরে দুটি ট্রাকের মাধ্যমে একের পর এক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। কান-এৎসু এক্সপ্রেসওয়েতে ওই দুই ট্রাকের সংঘর্ষের পর অন্যান্য গাড়িও এতে আছড়ে পড়ে।

পুলিশ বলছে, দুর্ঘটনায় টোকিওর বাসিন্দা ৭৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। আহত ২৬ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
গুনমা প্রিফেকচারের পুলিশ বলেছে, ট্রাক দুটির সংঘর্ষের পর এক্সপ্রেসওয়ের কিছু অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পেছন থেকে আসা অন্যান্য সব গাড়ি তুষারে ঢাকা সড়কে ব্রেক করতে না পেরে একের পর এক ধাক্কা খায়। এতে ৫০টিরওি বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম বলছে, কান-এৎসু এক্সপ্রেসওয়ের দুর্ঘটনাস্থলের একেবারে শেষ প্রান্তে আগুনের সূত্রপাত হয়; যা এক ডজনের বেশি যানবাহনে ছড়িয়ে পড়ে। এর মধ্যে কয়েকটি যানবাহন পুরোপুরি পুড়ে যায়।

পুলিশ বলেছে, আগুনে কেউ আহত হননি এবং প্রায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর আগে, দেশটির আবহাওয়া বিভাগ শুক্রবার গভীর রাতে ভারী তুষারপাতের বিষয়ে সতর্কতা জারি করে। সাধারণত প্রত্যেক বছর বহু জাপানি নববর্ষের ছুটি শুরু করেন।

এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত যানবাহন অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এক্সপ্রেসওয়ের কিছু অংশ বন্ধ রাখা হয়েছে।

সূত্র: এনডিটিভি।

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit