শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

চীনে দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলল ট্রেন (ভিডিও)

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের দ্রুতগতির মাগলেভ ট্রেন দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে চীন। এটি মাত্র দুই সেকেন্ডের ভেতর ৭০০ কিলোমিটার গতি তুলেছে। ট্রেনটির গতি এতই বেশি যে কেউ যদি পাশে থাকেন তাহলে এক সেকেন্ডের বেশি এটিকে দেখতে পারবেন না।

ট্রেনটিকে চালানো হয় ম্যাগলেভ ট্র্যাকের ওপর। এটি এত গতি তোলার পর সফলভাবে আবার নিরাপদে থামাতে সমর্থ হন তারা। এরমাধ্যমে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেনে পরিণত হয় এটি।

সামাজিকমাধ্যমে গত ৩ ডিসেম্বর এ ট্রেনের একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যাচ্ছে, কয়েকজন ট্রেনটি দেখার জন্য অপেক্ষা করছেন। তারা চোখের পলক ফেলার আগেই এটি চলে গেছে।

এই ট্রেনটি অতিপরিবাহী চুম্বকের দ্বারা চলে। ফলে রেললাইনের সঙ্গে সরাসরি এটির চাকা যুক্ত থাকে না। ট্রেনটি মূলত চুম্বকের মাধ্যমে ভেসে থাকে এবং চুম্বকের মাধ্যমেই চলে।

এই ট্রেনের গতিবেগ এতই বেশি যে এটির শক্তি দিয়ে রকেটও নিক্ষেপ করা যাবে। কম সময়ে এত গতি তোলা ট্রেনটি যদি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে তাহলে সাধারণ মানুষ চীনের একটি শহর থেকে আরেকটি শহরে কয়েক মিনিটের মধ্যে যেতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit