রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরা সেই ‘পাঞ্চ’ এখন কেমন আছে? বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’ মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল

আশুলিয়া তিতাসের অভিযান; জরিমানাসহ ১৫দিনের জেল 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৭০৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার সীমান্তবর্তী কাশিমপুরে প্রায় ৩ কিলোমিটার জুড়ে ৭শ বাসাবাড়িতে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত কাশিমপুর শৌলডুবি মেম্বার মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি। এসময় তিনি সরকারী কাজে বাধা দেওয়ায় ১জনকে ১৫দিনের সাজা প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এবং সেই সাথে অবৈধভাবে চুলা ব্যাবহারের দায়ে ৪ বাড়াটিয়াকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন। 
টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি বলেন, তিতাস গ্যাস বিপণন আশুলিয়া কেন্দ্র ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় প্রায় ৩ কিলোমিটার জুড়ে বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই সংযোগের মূল হোতাদেরকে সরেজমিনে পাওয়া যায় নাই, সেই কারণে সেখান থেকে সোর্স লাইন কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের ৪জনকে ৪টি মামলায় মোট ৩৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে সরকারি কাজে বাধা দেওয়ায় ১জনকে ১৫দিনের জেল প্রদান করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন আশুলিয়া তিতাস অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম। এসময় উপস্থিত ছিলেন সাভার তিতাস জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান ও আশুলিয়া তিতাসের উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান সহ আরো অনেকে। অভিযানে কাশিমপুর থানা পুলিশ নিরাপত্তার দ্বায়িত্ব পালন করেন। এছাড়া ৪০ জনের একটি দল দিনভর অভিযান চালায়।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit