শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফের ফেরি চলাচল শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

নিউজ ডেক্স : ঘন কুয়াশায় টানা পৌনে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় ফেরিগুলো আবার চলাচল শুরু করে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম।

এর আগে ভোর ছয়টা থেকে নদী এলাকায় তীব্র ঘনকুয়াশা আচ্ছাদিত হওয়ায় কাছের কোন  দৃশ্যমান বস্তুটিও দেখা সম্ভব হচ্ছিল না। সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও পরিবহণ শ্রমিকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, নৌ-দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঘন কুয়াশার কারণে সকাল ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সকাল পৌনে ১১টায় পুনরায় ফেরি চলাচল চালু করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে সীমিত সংখ্যক ফেরি দিয়ে ধাপে ধাপে যানবাহন পারাপার করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। এদিকে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহণ শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

 

 

কিউএনবি / মহন / ২৪ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit