শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

সৈয়দপুরে বইছে হিমেল হাওয়া, বিপাকে খেটে খাওয়া মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

নিউজ ডেক্স : ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সৈয়দপুর। বইছে হিমেল হাওয়া। শীতে জবুথবু অবস্থায় সৈয়দপুরসহ নীলফামারীর জনপদ। বুধবার (২৪ ডিসেম্বর ) সকাল ৮টায় সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর শীতের তীব্রতা থাকায় বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। শীতের কারণে প্রধান সড়ক, মাঠ-ঘাট প্রায় ফাঁকা। ফসলের ক্ষেতে কাজ করতে তেমন একটা দেখা যায়নি দিনমজুরদের।

উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে রফিকুল ইসলাম নামের এক কৃষক বলেন, প্রচন্ড কুয়াশা আর শীতের কারণে কাজ করা যাচ্ছে না। ঘর থেকে বের হওয়াই খুব কষ্টকর হয়ে পড়েছে। যেভাবে কুয়াশা পড়ছে, তাতে মনে হচ্ছে যে, বৃষ্টি পড়ছে। বাইরে বের হলেই হাত-পা ঠান্ডা হয়ে আসছে। শহরের বিমানবন্দর সড়ক সংলগ্ন দারুলউলুম মাদ্রাসা মোড়ের রিকশা চালক কাল্লু বলেন, ঘন কুয়াশার কারণে সকাল ৮টা পর্যন্ত সামনে ঠিকমতো দেখা যাচ্ছে না। ঠান্ডায় হাত পা অবশ হয়ে আসছে। কিন্তু করার কিছুই নাই, রিকশা না চালালে স্ত্রী ও বাচ্চাদের না খেয়ে থাকতে হবে। তাই বাধ্য হয়েই রিকশা নিয়ে বের হয়েছি।

একই এলাকার চা বিক্রেতা জিয়া বলেন, সকাল থেকেই যে পরিমাণ কুয়াশা আর শীত, তাতে বাইরে বের হাওয়াই কষ্টকর। সকালে ক্রেতা একদম কম। শুধু মাত্র মাদ্রাসার শিক্ষার্থীরা নাস্তা খাবে বলেই হোটেল খুলে বসে আছি। ঠান্ডায় বসে থাকা খুবই কষ্টকর। সকালে সড়ক পরিষ্কার করতে আসা বেবি নামের এক মধ্য বয়সি নারী বলেন, সামনে নাকি এমপি নির্বাচন।

প্রার্থীরা ভোটারের দ্বারেদ্বারে যাচ্ছেন ভোট চাওয়ার জন্য। কিন্তু গরীব অসহায় পরিবাররা যে শীতে জুবুথুবু অবস্থায় কাহিল, তা তারা দেখতে পাচ্ছেন না। গরীব অসহায় পরিবাররা শীত নিবারনের জন্য কম্বল চেয়ে ও পাচ্ছেন না। অথচ প্রার্থীরা ভোট চাইছেন ঠিকই। তিনি বলেন, গরীবের ভোটের সঙ্গে প্রার্থীদের সম্পর্ক। শীতে কাহিল হওয়া মানুষদের শীত নিবারনে যে কম্বল দিতে হয় তা তারা ভুলেই যান।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, গত ৪-৫ দিন ধরেই সৈয়দপুরের তাপমাত্রা ১২ দশমিক ৪ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। সেই সঙ্গে কুয়াশা ও হিমেল হাওয়া অব্যাহত রয়েছে। আগামীতে সৈয়দপুরসহ নীলফামারীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে আশংকা করা হচ্ছে।

 

 

 

কিউএনবি / মহন / ২৪ ডিসেম্বর ২০২৫,/ সকাল ১১:০৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit