বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সিটিতে গার্দিওলার সম্ভাব্য উত্তরসূরি কে হতে পারেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

নিউজ ডেক্স : ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা গত শুক্রবার নিজেই জানিয়েছেন, একদিন না একদিন তাকে ছাড়াই ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে ক্লাবটিকে। ৫৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ তার নয় বছরের রাজত্বে ইংলিশ ফুটবলের চেহারা বদলে দিয়েছেন। এই সময়ে সিটির হয়ে জিতেছেন ছয় লিগ শিরোপা, সঙ্গে চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য ট্রফি। গার্দিওলা বলেন, ‘আমি চিরকাল এখানে থাকব না।

প্রিমিয়ার লিগের বাইরে ইউরোপেও রয়েছে একাধিক হেভিওয়েট বিকল্প। পিএসজিকে ট্রেবল জেতানো লুইস এনরিকের নাম আলোচনায় এলেও তার সঙ্গে সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার অতীত সম্পর্ক বিষয়টি জটিলতা তৈরি করতে পারে।

এ ছাড়া জিনেদিন জিদান, মার্সেইয়ের কোচ রোবের্তো দে জারবি কিংবা জার্মানির কোচ ইয়ুলিয়ান নাগেলসমানের নামও ঘুরছে আলোচনায়। ক্লাবের ভেতর থেকেও কি কাউকে দায়িত্ব দেওয়া হবে? গার্দিওলার সহকারী পেপ লেইন্ডার্স কিংবা যুব দলের কোচ অলিভার রাইস—দুজনের নামই শোনা যাচ্ছে। তবে অভিজ্ঞতা ও ঝুঁকির দিকটি বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে।

সবচেয়ে চমকপ্রদ নাম হতে পারেন মিকেল আর্তেতা। গার্দিওলার সাবেক সহকারী হিসেবে আর্সেনালকে টানা তিন মৌসুম রানার্সআপ করেছেন তিনি। আবার একসময়কার প্রবল প্রতিদ্বন্দ্বী ইয়ুর্গেন ক্লপের নামও কল্পনায় উঁকি দিচ্ছে। বর্তমানে রেড বুল গ্রুপে কাজ করলেও, সিটি যদি ফোন করে—তবে কী হবে? এদিকে ক্লপ অবশ্য জানিয়ে দিয়েছেন প্রিমিয়ার লিগে লিভারপুল ছাড়া অন্য কোন ক্লাবের হয়ে কাজ করার ইচ্ছে তার নেই। 

 

 

কিউএনবি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৩:৫০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit