বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শান্তি আলোচনার মধ্যেই সংঘর্ষে থাইল্যান্ড-কম্বোডিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ কূটনীতিকদের আলোচনার মধ্যেই থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) নতুন করে গোলাগুলিতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

যুদ্ধবিরতি উপেক্ষা করে আজ ভোরে আবারও সংঘাতে জড়িয়ে পড়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনারা। কম্বোডিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এজেন্সি কাম্পুচিয়া প্রেসের খবর অনুযায়ী, সীমান্তবর্তী বানতেয় মিয়ানচে প্রদেশে এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে চারটি বোমা ফেলেছে থাই বাহিনী।

অন্যদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, থাই সামরিক বাহিনী বিকেলে বাটামবাং প্রদেশের একটি বেসামরিক জনবহুল এলাকায় ৪০টিরও বেশি কামানের গোলা নিক্ষেপ করেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বোমাবর্ষণের সময় শিশুদের নিয়ে নিরাপদে আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী হুন মানেতের কার্যালয় জানিয়েছে, সীমান্তে তাদের অংশে প্রায় পাঁচ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে থাইল্যান্ড দাবি করেছে,তাদের ভূখণ্ডে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় চার লাখ।

সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যেউ উত্তেজনার তৃতীয় সপ্তাহে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রতিনিধিরা আসিয়ানের বিশেষ বৈঠকে মুখোমুখি বসছেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের সভাপতিত্বে বৈঠকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা স্যাটেলাইট তথ্য ও মাঠপর্যায়ের পর্যবেক্ষণ তুলে ধরা হবে।
 
যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে ভারী অস্ত্র প্রত্যাহার ও যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীন আলাদাভাবে কূটনৈতিক চেষ্টা চালালেও এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

সূত্র: আলজাজিরা।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit