শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

আজই রোনালদোর রেকর্ড ভেঙে দেবেন এমবাপ্পে?

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : তালাভেরার বিপক্ষে শেষ ম্যাচে দুটি গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এই দুই গোলেই ২০২৫ সালে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৮। রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে এখন তার দরকার মাত্র একটি গোল।

গত মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার পর শুরুতে এমবাপ্পেকে নিয়ে কিছু প্রশ্ন ছিল। ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে আলোচনা চলেছিল। সময় লেগেছিল কয়েক মাস। তবে এখন পরিষ্কার, রিয়ালের মূল ভরসা তিনিই। জুড বেলিংহাম আর ভিনিসিয়ুসের চেয়েও বেশি কার্যকর তিনিই।

২০২৫ সালের শুরু থেকে ক্লাব ফুটবলে এমবাপ্পে করেছেন ৫৮ গোল। এতে তিনি ছুঁয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি রেকর্ড। রোনালদো ২০১৩ সালে রিয়ালের হয়ে এক বছরে করেছিলেন ৫৯ গোল। সেটিই এখনো ক্লাবের রেকর্ড।

রোনালদো সেই বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৫৯ গোল করেন। জাতীয় দলসহ তার মোট গোল ছিল ৬৯। ক্লাব পর্যায়ে ওই ৫৯ গোলই এখনো রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা।

এমবাপ্পে এখন রোনালদোর সেই রেকর্ড থেকে এক গোল দূরে। ২০২৫ সালের রিয়ালের শেষ ম্যাচ খেলবে দলটি সেভিয়ার বিপক্ষে। এই ম্যাচেই রেকর্ড ভাঙার সুযোগ পাচ্ছেন ফরাসি তারকা। সেভিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচেই গোল করেছেন এমবাপ্পে। তাই আত্মবিশ্বাসও থাকবে তার। ম্যাচের আগে সেটিই তাকে বাড়তি অনুপ্রেরণা দেবে।

রিয়ালের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে আছেন রোনালদো। ২০১৩ সালে তার গোল ছিল ৫৯। ২০২৫ সালে এমবাপ্পের গোল ৫৮। ২০১২ সালে রোনালদোরও ছিল ৫৮ গোল। এরপর ২০১৪ সালে ৫৬ আর ২০১৫ সালে ৫৪ গোল করেন তিনি।

তবে আজ এই রেকর্ড ভেঙে দিলেও রোনালদোর কীর্তি পেছনে ফেলতে অনেক দূর যেতে হবে এমবাপ্পেকে। রিয়ালের হয়ে রোনালদো ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। গড়ে প্রতি ৮৪ মিনিটে একটি করে গোল। এমবাপ্পে এখন পর্যন্ত রিয়ালে প্রতি ৯৩.৯ মিনিটে একটি করে গোল করছেন। এই হিসেবে রোনালদোর মোট গোলের রেকর্ড ছুঁতে তাকে খেলতে হবে প্রায় ৪৭০ ম্যাচ।

 

 

কিউএনবি/মহন/২০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৪৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit