মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা

বাংলাদেশে নতুন মা‌র্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন, সিনেটে অনুমোদন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে আসতে যাচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। মার্কিন সিনেট তাকে নিয়োগ দেয়ার বিষয়টি অনুমোদন করেছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্টেনসেন।

রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদনের তথ্য নি‌শ্চিত করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন নি‌জেই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সোশ্যাল মি‌ডিয়া প্ল্যাটফর্ম লিংকডইনে তিনি এই ঘোষণা দেন। ব্রেন্ট জানান, বাংলা‌দে‌শের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেয়ে আমি সম্মানিত। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকায় মার্কিন দূতাবাসে আগে কাজ করার অভিজ্ঞতা আছে তার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটন এবং বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ এই কর্মকর্তা এর আগে মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি আমেরিকার বৈশ্বিক কৌশলগত সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর বাইরেও তিনি ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ এবং হো চি মিন সিটির মার্কিন দূতাবাসে দায়িত্ব পালনের পাশাপাশি উত্তর কোরিয়া নীতি ও অস্ত্র হস্তান্তর বিষয়ক দপ্তরেও কাজ করেছেন।

ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর এবং রাইস ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত প্রয়োজনে তিনি স্প্যানিশ, জার্মান এবং ভিয়েতনামী ভাষায় দক্ষতা অর্জন করেছেন।

কিউএনবি /অনিমা/ ১৯ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit