মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্যতালিকা প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শক থেকে শুরু করে প্রিমিয়াম গ্যালারি—সব শ্রেণির দর্শকদের কথা বিবেচনায় রেখে বিভিন্ন ক্যাটাগরির টিকিট নির্ধারণ করা হয়েছে।

ইডেনে গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচে খেলবে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশ–ইতালি ম্যাচের টিকিট তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাবে। তবে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ–ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম কিছুটা বেশি নির্ধারণ করা হয়েছে। সুপার এইট ও সেমিফাইনালের ম্যাচগুলোর টিকিটই সবচেয়ে বেশি দামের।

কম দামের গ্রুপ ম্যাচ (যেমন: বাংলাদেশ বনাম ইতালি, ইংল্যান্ড বনাম ইতালি, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি)- প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) ৪,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল ১,০০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে: ২০০ রুপি, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে: ২০০ রুপি, আপার ব্লক (বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এল১) ১০০ রুপি

বেশি চাহিদার গ্রুপ ম্যাচ (বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ বনাম ইংল্যান্ড)- প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) ৫,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল ১,৫০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে ১,০০০ রুপি, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে ৫০০ রুপি, আপার ব্লক ৩০০ রুপি

সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচ- প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) ১০,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল ৩,০০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে ২,৫০০ রুপি (আনুমানিক, সিএবি থেকে বিস্তারিত শীঘ্রই), লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে ১,৫০০ রুপি, আপার ব্লক ৯০০ রুপি। 

এই মূল্যতালিকার ফলে সাধারণ ক্রিকেটপ্রেমীরাও সহজেই মাঠে বসে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন। বিশেষ করে বাংলাদেশের সমর্থকদের জন্য ইডেন গার্ডেন্সে টাইগারদের ম্যাচ দেখার সুযোগ বাড়বে। টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।

কিউএনবি/অনিমা/ ১৮ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit