রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

অবৈধ খেলোয়াড় খেলানোয় মালয়েশিয়াকে তিন ম্যাচে হার ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ Time View

নিউজ ডেক্স : অবৈধ খেলোয়াড় মাঠে নামানোর অভিযোগে মালয়েশিয়ার তিনটি ম্যাচের ফলাফল বাতিল করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (এফএএম) নথি জালিয়াতি কেলেঙ্কারিকে কেন্দ্র করে চলমান তদন্তের মধ্যেই এ সিদ্ধান্ত এলো।

ফুটবল অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (এফএএম) জানায়, চলতি বছর নিজেদের মাঠে ফিলিস্তিন ও সিঙ্গাপুরের বিপক্ষে পাওয়া দুটি প্রীতি ম্যাচের জয় এবং কেপ ভার্দের বিপক্ষে ড্র—এই তিনটি ম্যাচের ফল বাতিল করে দিয়েছে ফিফা। ফলে তিন ম্যাচেই মালয়েশিয়াকে ৩-০ ব্যবধানে পরাজিত হিসেবে গণ্য করা হবে।

শুক্রবার ফিফার শৃঙ্খলা কমিটির বৈঠকে জানানো হয়, ‘মালয়েশিয়াকে সংশ্লিষ্ট তিনটি ম্যাচেই ৩-০ গোলে পরাজিত ঘোষণা করা হলো। জুনে এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনামের বিপক্ষে মালয়েশিয়ার ৪-০ গোলের জয়ের পর একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ফিফা। ওই ম্যাচে অভিযুক্ত সাত খেলোয়াড়ের মধ্যে দুজন গোল করেছিলেন।

ফিফার তদন্তে উঠে আসে, হেক্টর হেভেল, জন ইরাজাবাল, গ্যাব্রিয়েল পালমেরো, ফাকুন্দো গারসেস, রদ্রিগো হলগাদো, ইমানোল মাচুকা ও জোয়াও ব্রান্দাও ফিগুয়েরেদোর কারো বাবা কিংবা দাদা-দাদির কেউ মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেননি। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাতীয় দলে খেলতে হলে এই যোগ্যতা বাধ্যতামূলক।

 

 

কিউএনবি/মহন/১৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit