বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গ্রিন টি নয়, ঘরে তৈরি এই ৫ পানীয়তেই মিলবে অ্যান্টি-অক্সিড্যান্ট শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প ফ্রিল্যান্সারদের টার্গেট করে যেভাবে প্রতারণা করে চক্রটি ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, মৃত্যু ২০০ ছাড়াল

চমকের ফোন নম্বর ফাঁস, বান্নাহ ও অনন্য মামুনকে হুমকি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

বিনোদন ডেক্স : নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশিদ বান্নাহ ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে হুমকি দেওয়া হয়েছে। এরইমধ্যে চমকের ফোন নম্বর ফাঁস করা হয়েছে ও বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে বলে জানিয়েছে হুমকিদাতা। ডাল্টন সৌভাতো হীরা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হচ্ছে। এর আগে ওসমান শরীফ হাদিকেও এই অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছিল। অনন্য মামুন সম্পর্কে লেখা হয়েছে, ‘এই বাটপারের নাম উল্লেখ করতেও কাল ভুলে গেছিলাম। অনন্য মামুন -দ্য পিম্প। ও যেন সহি সালামতে ভাল থাকে। আর ওর ফিল্ম যেন কেউ প্রডিউস করার চেষ্টা না করে,করলে সেটা নিজ দায়িত্বে করবে।

বান্না ও চমককে যেন কেউ কাজের জন্য না ডাকে জানিয়ে হুমকি দাতা লিখেছেন, ‘মাবরুর রশীদ বান্না ও রোকেয়া জাহান চমক,বঙ্গবন্ধু র ৩২ ভাঙার পর কুৎসিত উল্লাসকারী লাল বদর দুইজন কে যদি মিডিয়ায় কেউ কাজে ডাকার চেষ্টা করেন- তাহলে সেটা নিজ দায়িত্বে ডাকবেন,এই নব্য রাজাকার দের কাজে নেয়ার ফলে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হলে সেটার দায়িত্ব কারো না।’ চমক ও বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে জানিয়ে বলেন, ‘এই দুই লাল বদরের যাবতীয় এক্সেস ট্রেস করা হবে।আমাদের আই টি টিমের মাধ্যমে সেটা আমাদের হাতে চলে আসবে। এই দুইজনের প্রাপ্য তাদের কেই বুঝায় দেয়া হবে।

 

 

কিউএনবি/মহন/১৫ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:৩৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit