শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্বাক্ষরিত চেকবইসহ তিনজনকে পুলিশে হস্তান্তর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এক ক্ষুদে বার্তায় র‌্যাব জানিয়েছে, ওসমান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসহ তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটাসাইকেল চালককে শনাক্তের তথ্য জানিয়েছে পুলিশ। বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, শনাক্ত দুই জন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit