বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

নতুন রূপে ফিরছেন সানি দেওল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অ্যাকশন হিরো সানি দেওল। ‘গদর ২’ বক্স অফিসে ঝড় তোলার পর থেকেই একের পর এক নতুন সিনেমায় কাজ পেয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে নিতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’র প্রথম ও দ্বিতীয় ভাগ। এ সিনেমায় হনুমান রূপে দেখা যাবে এই বলিউড অভিনেতাকে।

তবে এখানেই শেষ নয়। ‘রামায়ণ’র প্রযোজকরা এবার শুধু হনুমানকে কেন্দ্র করেই আলাদা একটি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন। প্রযোজকের পছন্দের তালিকায় প্রথমে রয়েছেন সানি দেওল। প্রযোজক ‘রামায়ণ ইউনিভার্স’ তৈরি করার কথা ভেবেছেন। তার অংশ হিসেবেই হনুমানকে নিয়ে আলাদা ছবি করার ভাবনা।

নির্মাতাদের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘রামায়ণ’ সিনেমাতে হনুমান চরিত্রটি যেভাবে লেখা হয়েছে, তা দেখলেই বোঝা যায়, তাকে নিয়ে আলাদা সিনেমা তৈরি হবে। আর তখন থেকেই বারবার সানির নাম উঠে আসছে। কারণ এই চরিত্রে তার চেয়ে মানানসই আর কাকেই বা পাওয়া যেতে পারে!”

সূত্র আরও জানায়, হনুমানকে নিয়ে যে সিনেমাটি তৈরি হবে, সেখানে সংগীতের ভূমিকা থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনেমায় প্রায় ১২ মিনিটের একটি বিশেষ গান থাকার কথাও শোনা যাচ্ছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, হলিউডের ‘অ্যাভেঞ্জার্স’র মতো প্রতিটি গল্প একে অন্যের সঙ্গে সূত্রে বাঁধা থাকবে। সূত্রের ভাষায়, “হনুমান হলেন আমাদের হাল্ক। তাকে থামানো যায় না, আবার তিনি ভীষণ স্নেহশীলও।”

সানি দেওলের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাট’। এছাড়া শিগগিরই তাকে দেখা যাবে বহু প্রতীক্ষিত ‘বর্ডার ২’ সিনেমাতেও।

সূত্র: আনন্দবাজার।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit