মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে যা বলল বিসিবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : আবার ফিরে এসেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর সেই বেদনাবিধুর দিন-শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে (১৪ ডিসেম্বর) দখলদার পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। পরাজয় অনিবার্য জেনে পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। সেই তালিকায় শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক থেকে শুরু করে ছিলেন কবি ও সাহিত্যিকরাও। রাতের আঁধারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। 

এই জঘন্য হত্যাকাণ্ডের একদিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। দিনটিতে গোটা জাতি বিনয় এবং শ্রদ্ধায় স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও দিনটি স্মরণ করছে। একটি ফেসবুক পোস্টে বিসিবি জানায়, ‘শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গভীর শ্রদ্ধা। তাদের ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাদের আত্মত্যাগে আলোকিত আমাদের স্বাধীন বাংলাদেশ।’

 

 

কিউএনবি/মহন/১৪ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit