বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো

ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪ টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দৌলতপুর বিএনপি’র সভাপতি ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক যুগ্মসম্পাদক মাহবুবুর রহমান লস্কর ও দৌলতপুর ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে থানা বাজারে থানার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে দৌলতপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। এ ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠে।

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit