বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

হোবার্ট পুরুষ দল প্রথম বিগ ব্যাশ জেতার এক বছরের মধ্যেই আক্ষেপ ঘুচলো মেয়েদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : হোবার্ট মেয়ে দলের এটা প্রথম বিগ ব্যাশের শিরোপা। এই বছরের জানুয়ারিতে প্রথম বিগ ব্যাশ জিতেছে হোবার্ট পুরুষ দলও। অন্য কথায়, বিগ ব্যাশের এ বছরটা হোবার্ট হারিকেন্সের। মজার ব্যাপার হলো, সেখানেও বড় অবদান রেখেছিলেন একজন ওপেনার। মিচেল ওয়েন সিডনি থান্ডারের বিপক্ষে ৪২ বলে খেলেছিলেন ১০৮ রানের ইনিংস।

বেলেরিভ ওভালে লি শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন। তাকে ১৬ রান করে ওয়াইট হজ, ৩৫ রান করে নাট শিভার ব্রান্ট ও ৬ রান করেন নিকোলা ক্যারে সঙ্গ দেন। লিলি মিলস ও অ্যামি এডগার একটি করে উইকেট ভাগাভাগি করেন। ফাইনাল জেতায় লিনসে স্মিথ ও গিদার গ্রাহামের অবদানও কম নয়। বাঁহাতি ফিঙ্গার স্পিনে মাত্র ৮ রানের বিনিময়েই ২ উইকেট নেন স্মিথ। হিদার সমানসংখ্যক উইকেট পান ২৬ রানের বিনিময়ে।

৩৬ রানে লরেন স্মিথ স্কোরচার্চের উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতেই উইকেট পড়েছে। নির্ভার হয়ে কেউ ব্যাট করার সুযোগ পাননি। প্রত্যেকের স্ট্রাইকরেট সেটার জ্বলজ্যান্ত প্রমাণ। সর্বোচ্চ ১২৬ স্ট্রাইকরেটে ৩৩ রান করেছেন বেথ মুনি। আর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর সোফি ডিভাইনের—২৯ বলে ৩৪। অবধারিতভাবেই ম্যাচসেরা হয়েছেন লি। টুর্নামেন্টে ষষ্ঠ সর্বোচ্চ ৩০৫ রান করেছেন তিনি। হজ করেছেন তৃতীয় সর্বোচ্চ ৪৩২। মুনির সংগ্রহ ৫৪৯। সর্বোচ্চ ১৯টি করে উইকেট নিয়েছেন মেলবোর্ন রেনেগাদসের জর্জিয়া ওয়েরহ্যাম ও সিডনি সিক্সার্সের অ্যাশ গার্ডনার।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit