সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

খুলনার ‘দেলুপি’ যাচ্ছে ইউরোপে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণাঞ্চলের মাটি, মানুষ আর জীবনের গল্প নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’। গত ৭ নভেম্বর খুলনায় মুক্তি পায় চলচ্চিত্রটি। এরপর দর্শকদের ব্যাপক আগ্রহে সারাদেশে মুক্তি পায় চলচ্চিত্রটি।

মোহাম্মদ তাওকীর ইসলামের পরিচালনায় নির্মিত এই প্রতীক্ষিত চলচ্চিত্রটি আগামী বছর অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে (আইএফএফআর), যা বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত। দেলুপি নির্মাণ করেছেন ‘শাটিকাপ’খ্যাত নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। এটিই তার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।

২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে চলবে এই উৎসবের ৫৫তম আসর। যেখানে বিশ্বের সেরা নির্মাতা, উদীয়মান প্রতিভা ও আর্টহাউস সিনেমার প্রতিনিধিত্বকারীরা অংশ নেবেন। এই মর্যাদাপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেলুপি বাংলাদেশের স্বাধীনধারা চলচ্চিত্র-চর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে নতুনভাবে তুলে ধরবে।

আইএফএফআর-এর ‘ব্রাইট ফিউচার’ বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই বাংলাদেশি সিনেমার, যা দেশীয় চলচ্চিত্রশিল্পের জন্য গর্বের বিষয়। নির্মাতাদের বানানো প্রথম ও দ্বিতীয় সিনেমা এই ক্যাটাগরিতে নির্বাচিত হয়।

রটারড্যামে দেলুপি’র যাত্রা নিয়ে উচ্ছ্বসিত পুরো টিম। এ ব্যাপারে পরিচালক তাওকীর বলেন, রটারড্যাম থেকে আমরা যখন প্রথম মেইল পেয়ে জানতে পারি তারা সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চায়, তখন একটু বিপাকেই পরে গেছিলাম। কেননা আমরা সিনেমা বানানোর সময় খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের মানুষদের কথা দিয়েছিলাম যে, সিনেমাটা তাদেরকেই প্রথমে দেখাবো। আমাদেরও ইচ্ছে ছিল আগে বাংলাদেশের মানুষদের সিনেমাটা দেখানোর। তো, আমাদের এই ইচ্ছে উৎসব আয়োজকদের জানিয়েছিলাম। তারাও রাজি হয় এ ব্যাপারে। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মানুষেরা দেলুপি দেখবে, যা নিয়ে আমরা আসলেই আনন্দিত।’

দেলুপি’ সিনেমাটি খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের প্রতিদিনকার সংগ্রামকে কেন্দ্র করে তৈরি। স্থানীয় জীবনের টানাপোড়েন ও আবেগময় গল্প ফুটে উঠেছে এ সিনেমায়। নিঃসন্দেহে তা আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশি মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও টিকে থাকার লড়াইকে পরিচিত করে তুলবে।

দেলুপি-তে যাঁরা অভিনয় করেছেন তারা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ আরও অনেকে। প্রযোজনায় রয়েছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

কিউএনব/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit